• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে বড় ধাক্কা মরক্কোর

স্পোর্টস ডেস্ক
  ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে আফ্রিকার প্রতিনিধিরা। ভাগ্যের পরিহাস, এবারও শেষ চারের টিকিটের লড়াইয়ে তাদের সামনে সেই ফ্রান্স-যাদের কাছে হেরেই আগের আসরের স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে প্রতিশোধের এই মহারণের আগে বড় ধাক্কা খেল অ্যাটলাস লায়নরা। চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম ফর্মে থাকা মিডফিল্ডার ইসমায়েল সাইবারি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২২ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল সাইবারিকে। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না মরক্কো। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ মোহামেদ উয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় বোস্টনের স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চ, সেখানে আবার গত আসরে বিদায় করে দেওয়া কিলিয়ান এমবাপের দল প্রতিপক্ষ। যারা চলতি বিশ্বকাপেও উড়ন্ত ফর্মে আছে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে নিয়ে মরক্কোর কোচ উয়াহবি বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়, তবে এখনই তার বিশ্বকাপ আসর শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে মরক্কোর তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া এই তারকা। শেষ ৩২–এ নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটা সাইবারি নিয়েছিলেন। সফল স্পটকিকের পর মেতেছিলেন বিজয়োল্লাসে। এদিকে, ফ্রান্স ম্যাচের প্রস্তুতিতে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন মরক্কোর কোচ, ‘ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক বা গোপন কৌশল থাকছে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না, আর যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা ঠিক কীভাবে খেলতে চাই সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।’

যে কোনো দলের মোকাবিলায় নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাস থাকার কথা জানিয়ে উয়াহবি বলেন, ‘অবশ্যই বল নিজেদের দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে মূল বিষয়, তবে তা কেবল উইং বা প্রান্ত দিয়ে করলেই হবে না। বল পায়ে রেখে আমাদের ধৈর্য ধরতে হবে এবং খুঁজে বের করতে হবে কখন আমরা প্রান্ত কিংবা মাঝমাঠ দিয়ে আক্রমণে উঠতে পারি। আমরা প্রমাণ করেছি যেকোনো দলকে বিপদে ফেলার সক্ষমতা আমাদের আছে এবং সেটাই আমাদের লক্ষ্য। তবে আমি খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না।’

আরও পড়ুন

ইউরোপের আধিপত্য ভাঙতে মাঠে নামছে আর্জেন্টিনা ও মরক্কো

আর্জেন্টিনা ফাইনালে গেলে ফিফার কত লাভ?

অঘটনের মিছিলে এবার কী ফ্রান্স, নাকি থামবে মরক্কো?

৪ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফ্রান্স ফাইনালে উঠেছিল। সবকিছুই আগের মতো হবে না দাবি করে উয়াহবি বলেন, ‘প্রতিটি ম্যাচ ভিন্ন, নিজস্ব প্রেক্ষাপট ও ইতিহাস আছে। এ ছাড়া সব ২০২২ সালের মতো একই হবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভিন্ন একটি দল আছে। চার বছর আগের চেয়ে ভিন্ন ফ্রান্স দলেরও মোকাবিলা করতে যাচ্ছি। উভয় দলই আগের চেয়ে তুলনামূলক ভালো, কারণ আমাদের দুটি দেশের নিজস্ব ফেডারেশন বেশ ভালো কাজ করছে।’

শেষ আটে জায়গা করে নেওয়ায় তার দল অনেক বড় সাফল্য পেয়েছে- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে ওয়াহবি দ্বিমত পোষণ করে বলেন, আমি সবসময়ই বলি যে টুর্নামেন্ট শেষেই আমরা সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করব। যারা বলবে “বাহ, আপনারা তো এখন পর্যন্ত দারুণ খেলেছেন।

কেএম

  • কাতার
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • মরক্কো
  • ফ্রান্স
এ সম্পর্কিত আরও খবর
মিসরকে বঞ্চিত করা হয়েছে, বলছেন নিউইয়র্কের মেয়র
মিসরকে বঞ্চিত করা হয়েছে, বলছেন নিউইয়র্কের মেয়র
সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে
সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে
যে রেকর্ড গড়লে আর অপূর্ণতা থাকবে না মেসির
যে রেকর্ড গড়লে আর অপূর্ণতা থাকবে না মেসির
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো, মঞ্চ মাতাবেন যাঁরা
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো, মঞ্চ মাতাবেন যাঁরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।